,

৪ মাস পর জামিনে মুক্ত সেই স্মৃতি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাজবাড়ী শিশুপার্কে ফুসকা উৎসবের নামে ‘অশ্লীল নৃত্যের’ আয়োজন করার অভিযোগে করা পৃথক দুটি মামলায় জামিনে মুক্তি পেলেন জেলা মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি (৩৫)। চার মাস কারাগারে থাকার পর আজ বৃহস্পতিবার মুক্তি পান তিনি।

স্মৃতি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা। আজ সন্ধ্যায় রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মৃতির আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলা ও ফেসবুক গ্রুপ খাদক বাঙালির আয়োজনে রাজবাড়ী শিশু পার্কে অশ্লীল নৃত্যে পরিবেশনের আয়োজন করার অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি লাভ করেছেন স্মৃতি। সন্ধ্যায় তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নেকবর হোসেন মনি বলেন, গত বছরের ৩১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান স্মৃতি। পরে চেম্বার জজ আদালত এ জামিনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। গত ১৫ জানুয়ারি আপিল বিভাগে শুনানি হলে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন আদালত। বহালের আদেশ আজ রাজবাড়ী চিফ জুডিশিয়াল আদালতে পৌঁছালে তাকে মুক্তির আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজবাড়ী জেলা শাখার সদস্যসচিব মো. সামসুল আরেফিন চৌধুরী ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে মামলা করেন। ওই দিন রাতেই সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা-পুলিশ। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।

পরে রাজবাড়ী শিশু পার্কে ফুসকা উৎসবের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করার অভিযোগে করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত ওই মামলায় তাকে শোন এ্যারেস্ট দেখান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট