,

আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে, সেই ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ডলার (প্রায় পাঁচ হাজার কোটি টাকা) আজ বৃহস্পতিবার পেয়েছে বাংলাদেশ। এ অর্থ যোগ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণের প্রথম কিস্তি ছাড়ের জন্য আইএমএফের পক্ষ থেকে ২ হাজার ৯১৪ কোটি টাকার কনফার্মেশন অব ক্রেডিট চাওয়া হয়। এটি পাঠানো হলে বৃহস্পতিবার প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। একইসঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬১ লাখ ডলার রিজার্ভের যুক্ত হওয়ায় এদিন রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে।

এদিকে ঋণ অনুমোদনের পর গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএমএফ জানায়, এক্সটেনডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) বা বর্ধিত ঋণ সুবিধা ও এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) বা বর্ধিত তহবিল সুবিধার আওতায় ৩৩০ কোটি মার্কিন ডলার এবং নতুন গঠিত তহবিল রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম কিস্তির জন্য ৪৭ কোটি ৬২ লাখ ডলার ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। ৪২ মাসের মধ্যে পুরো অর্থ ছাড় হবে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আইএমএফের নিজস্ব মুদ্রা স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআরে সংস্থাটি এ ঋণ দেবে। গত জুলাইতে ঋণের আলোচনা শুরুর সময় ডলার ও এসডিআরের মধ্যে বিনিময় হারের ভিত্তিতে তখন ৪৫০ কোটি ডলার ঋণ পাওয়া যাবে বলে ধরা হয়। কিন্তু বর্তমানে এসডিআরের তুলনায় ডলারের মূল্য কিছুটা কমে যাওয়ায় ঋণের পরিমাণ ৪৭০ কোটি ডলারে পৌঁছেছে। তবে আগামীতে যদি বিনিময় হারে আরও পরিবর্তন আসে তাহলে ডলারের হিসাবে কমতে বা বাড়তে পারে। মোট ঋণের আকার ৩৫০ কোটি এসডিআর। এসডিআরের তুলনায় ডলারের দাম আরও একটু কম হওয়ায় প্রথম কিস্তিও কিছুটা বেড়ে ৪৭ কোটি ৬২ লাখ ডলার পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট