,

২১ হলে দেখা যাবে ‘ভাগ্য’

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে আসছেন চিত্রনায়িকা নিপুণ। নাম ‘ভাগ্য’। মাহবুবুর রশিদের পরিচালনায় এতে নিপুণের বিরপীতে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না। আগামী শুক্রবার দেশের ২১টি সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।

চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘অনেকদিন পর মুন্নার সঙ্গে অভিনয় করেছি। এটি মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। এর আগেও তার সঙ্গে কাজ করেছি। বরাবরের মতোই তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। আশা করি, নতুন এই ছবিটি সবার ভালো লাগবে।’

চিত্রনায়ক মুন্না বলেন, ‘ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। নিপুণের সঙ্গে এর আগে “ধূসর কুয়াশা”য় কাজ করার কারণে রসায়নটা ভালো হয়েছে। শুক্রবার ছবিটি মুক্তি পাবে। ছবিটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে মৌলিক গল্পে নির্মিত। আশা করি, গল্পটি সবার পছন্দ হবে।’

দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হালিমা কথাচিত্রের ব্যানারে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে দি অভি কথাচিত্র। আর ‘ভাগ্য’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামানসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট