,

ভোট দিয়ে সাত্তার ভূঁইয়া বললেন ‘জয় নিশ্চিত’

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ভোট দিয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি তার গ্রাম সরাইলের অরুয়াইলের পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

এসময় সাত্তার ভূঁইয়া বলেন, ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে নিশ্চিত। জয়লাভ করলে এলাকার বাকি কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।

এসময় আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে নাজমুল হাসান তুষার, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত জিয়া, আওয়ামী লীগের নেতা কুতুবুল আলম প্রমুখ তার সঙ্গে ছিলেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকালে ভোটারদের সংখ্যা একটু কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। ভোটগ্রহণ নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ১ হাজার ১০০ পুলিশ সদস্য, ১ হাজার ৫৮৪ জন আনসার সদস্য, ৪ প্লাটুন বিজিবি সদস্য এবং র‍্যাবের ১০টি টিম কাজ করছে। এছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট