,

ভারতে বহুতল ভবনে আগুনে নিহত ১৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এ নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঝাড়খণ্ডের ধানবাদ ব্যাংক মোড় এলাকায়।

কয়েক দিন আগে এই ব্যাংক মোড়ে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় চিকিৎসক দম্পতিসহ ৬ জনের। মঙ্গলবার ঠিক তার পাশের একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানের আশপাশের বাসিন্দারা। তবে কী কারণে এই আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ধানবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

যে ভবনে আগুন লেগেছে, তার নাম ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

ধানবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিংহ জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। আহতদের নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। মরদেহগুলোকে ধানবাদ মেডিকেল কলেজে রাখা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট