,

হজ প্যাকেজ চূড়ান্ত হতে পারে কাল

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের হজ প্যাকেজ চূড়ান্ত হতে পারে আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি)। ওইদিন দুপুর ১২টায় সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ চূড়ান্ত করতে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি সভায় বসছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, সভা শেষে দুপুর দেড়টায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী সভার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

বৈঠকে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজচুক্তি করেছে বাংলাদেশ। হজচুক্তি অনুযায়ী এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সীদের হজ করার ওপর নিষেধাজ্ঞাও উঠে গেছে।

গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল পাঁচ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

এবার হজের খরচ অনেকটাই বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, হজের মূল খরচ বিমান ভাড়া। সেটি এখনো চূড়ান্ত হয়নি। গত বছর বিমান ভাড়া এক লাখ ৪০ হাজার টাকা থাকলেও এবার বিমান বাংলাদেশ এয়ালাইন্সের পক্ষ থেকে বিমান ভাড়া প্রস্তাব করা হয়েছে দুই লাখের ওপরে। এটি মেনে নেয়নি ধর্ম মন্ত্রণালয়। এছাড়া সৌদি রিয়ালের দামও বেড়ে গেছে। বাংলাদেশ অংশের খরচ সর্বনিম্ন রেখে হজ প্যাকেজ ৭ লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়।

হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জাগো নিউজকে বলেন, হজ পালনে যেন ব্যয় বেশি না হয় সে চেষ্টা আমাদের আছে। হজ প্যাকেজ করতে বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। বিমান ভাড়া তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নির্ধারণ করা উচিত। সেখানে কারিগরিভাবে দক্ষ এবং অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা থাকবেন।

তিনি বলেন, সরকারি প্যাকেজ ঘোষণার পরই আমরা আমাদের হজ প্যাকেজ ঘোষণা করবো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট