,

পাঁচ বাড়ির মালিক নুরুলের ৩ ব্যাংক হিসাব জব্দ

news-image

আদালত প্রতিবেদক :এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসার আড়ালে মাদক কারবার করে রাজধানীতে পাঁচটি বাড়িসহ বিপুল সম্পদের মালিক বনে যাওয়া নুরুল ইসলামের তিনটি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান দুটি বেসরকারি ব্যাংকের শ্যামলী শাখায় থাকা নুরুল ইসলাম ও প্রতিষ্ঠানের নামে খোলা তিন ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ থেকে জানা যায়, র‌্যাব ২০২১ সালে মাদক ও জাল টাকার মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধানের জন্য সিআইডিকে চিঠি দেয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ১৫ মাস অনুসন্ধান করে সিআইডি ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নুরুলের পাঁচটি বাড়িসহ ১৩ কোটি টাকার সম্পদের তথ্য পায়।

অনুসন্ধানকালে দেখা যায়, ২০০৯ সালের আয়কর বিবরণীতে তার কোনো স্থাবর সম্পত্তি ছিল না। অস্থাবর সম্পত্তি ছিল সাড়ে আট লাখ টাকার। ১১ বছর পর তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলে ৯ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৬৩১ টাকা দেখানো হয়েছে। আর ২০২১ সালে তার স্ত্রী রাজিয়া সুলতানার সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৫১ টাকা।

২০০১ সালে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করলেও ২০০৯ সালে তা ছেড়ে দেন নুরুল ইসলাম। এরপর থেকে ১৪ বছরে মোহাম্মদপুর ও আদাবরে পাঁচটি বাড়ির মালিক হয়েছেন তিনি।

মূলত ইয়াবা ব্যবসার টাকা বৈধ করতেই আমদানি-রপ্তানি ব্যবসার কাগুজে প্রতিষ্ঠান খোলেন। নুরুল ও তার স্ত্রীর নামে মোট ১১টি ব্যাংক হিসাব থাকার তথ্য পেয়েছে পুলিশ। ওই সব হিসাবে গত এক যুগে ১৩ কোটি টাকা লেনদেন হয়েছে। তবে ইতোমধ্যে মাদক ও জাল টাকার মামলায় নুরুল ইসলাম জামিন পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট