,

কুয়েতে মালিকের মারধরে আইসিইউতে বাংলাদেশি শ্রমিক

news-image

কুয়েত প্রতিনিধি : কুয়েতে জামাল নামে এক বাংলাদেশিকে মারধর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনদিন ধরে দেশটির আদান হাসপাতালে আইসিইউতে রয়েছেন তিনি। এদিকে মারধরের ঘটনায় কুয়েতের এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন।

আহত জামালের দেশের বাড়ি কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পুবার বাক্তার চর এলাকায়। বাংলাদেশে তার দুই মেয়ে রয়েছে। গত বুধবার কুয়েতের আবু ফতিরা এলাকায় ঘটনাটি ঘটে। ঠিকমতো গাড়ি পরিষ্কার করা হয়নি এই অভিযোগে জামালকে মারধর করা হয়।

স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমস এই সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশি জামালের মালিক মামলা করলে অভিযুক্ত কুয়েতিকে গ্রেপ্তার করা হয়।

আহত প্রবাসীর ভাগিনা মকবুল বলেন, কুয়েতে ১৮ বছর ধরে বাসার ভিসায় কাজ করে আসছেন জামাল। সম্প্রতি এক বাংলাদেশি ছুটিতে যাওয়ার সময়ে মামাকে এই কুয়েতির গাড়ি পরিষ্কার করতে বলে যান। মামা গাড়িটি পরিষ্কার করে আসছিলেন। কিন্তু সেই কুয়েতি নাগরিক বলেন, তার গাড়ি পরিষ্কার হয়নি। পুনরায় পরিষ্কার করে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

মকবুল আরও বলেন, এক পর্যায়ে সেই কুয়েতি মামাকে ধরে গাড়ির মধ্যে আঘাত করেন। এতে মাটিতে পড়ে যান মামা। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে মামার শরীরের নিচের অংশ অচেতন হয়ে যায়। কুয়েতে তার মালিক নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট