,

প্রয়োজনে ফখরুল-টুকুর বাড়িতে উঠব: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আমরা না কি পালানোর সুযোগ পাবো না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা পালাবো না। পালিয়ে তো বেড়ান আপনারা। আপনাদের দলের নেতা পালিয়ে আছেন। আমরা পালাবো না। প্রয়োজনে ফখরুলের বাড়িতে উঠবো, টুকুর বাড়িতে উঠবো।’

আজ রোববার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

সরকারের উন্নয়নের জ্বালায় মির্জা ফখরুল ও বিএনপি পুড়ে মরছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতুর জ্বালা শেষ হতে না হতেই মেট্রোরেলের জ্বালা শুরু হয়েছে। এরপর আবার বঙ্গবন্ধু টানেলের জ্বালা। যেদিকে তাকাই সেদিকেই জ্বালা।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকারে পতন বলে। ৩০ ডিসেম্বর সরকার চলে যায়। ১১ জানুয়ারি সরকার নেই। বিএনপি এখন পদযাত্রা করছে। পদযাত্রা মানে শেষ যাত্রা, মরণ যাত্রা।’

আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে জানিয়ে কাদের আরও বলেন, ‘তৈরি হয়ে যান। বিএনপির এখনো শিক্ষা হয়নি। আগামী নির্বাচনে হারের মুখ দর্শন করার পর তাদের শিক্ষা হবে।’

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১