,

বাবার কিনে দেওয়া খাবারে প্রাণ গেল দুই মেয়ের!

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে প্যাটিস ও কেক খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ সিয়ামকে (৬ মাস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় গাজীপুরের ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই বোন হলো শেরপুরের আশরাফুলের মেয়ে ৬ বছরের আশামনি ও দেড় বছরের আলিফা। আশরাফুল পরিবার নিয়ে গাজীপুর সদরের ইপসা গেট এলাকায় এরশাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

অসুস্থ সিয়াম গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবার নাম হিরা মিয়া। তিনিও এরশাদের বাড়িতে ভাড়া থাকেন।

আশরাফুল ইসলাম বলেন, ‘গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইপসা) গেট এলাকায় সাইফুল ইসলামের দোকান থেকে আমার ছেলেমেয়ে ও পাশের বাসার সিয়ামকে প্যাটিস ও কেক কিনে দিয়েছিলাম। তখন তাদের সঙ্গে আমিও কেক ও প্যাটিস খাই। এরপর আমার ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বড় মেয়ে আশামনি ও ছোট মেয়ে আলিফাকে মৃত ঘোষণা করেন। একইভাবে সিয়ামও অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই কেক-প্যাটিস খেয়ে আমার কোনো সমস্যা হয়নি।’

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘শিশু দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত ঘটনা বলা ঠিক হবে না। সিয়াম এখন আশঙ্কামুক্ত।’

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কেক-প্যাটিস মৃত শিশুর বাবাও খেয়েছে, তার কোনো সমস্যা হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট