,

‘বিচ্ছেদ’র কথায় খেপলেন পরী

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বছরের শুরুতেই হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি জানান, তাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। শুধু তাই নয়, নিজের ফেসবুকে স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার ইঙ্গিতও দেন পরী। এ নিয়ে বেশ ক’দিন শোবিজপাড়া ছিল সরগরম।

অবশেষে ‘বিচ্ছেদ’র ঘোষণা থেকে সরে এসেছেন পরী মণি। গেল ২২ জানুয়ারি বেশ ঘটা করেই আনুষ্ঠানিক বিবাহবার্ষিকী পালন করেন রাজ-পরী। সম্প্রতি পরীর নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র একটি অনুষ্ঠানে তাদের সংসার জীবনের টানাপোড়েন কী মিটে গেছে- প্রশ্ন করাতে খেপে গেলেন পরী।

উত্তরে বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘আপনাদের সমস্যাটা কোথায়! আমরা এখানে পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। আমাদের সমস্যা না থাকলে আপনাদের কি সমস্যা?’

পরীর আকস্মিক খেপে যাওয়ায় তাকে সামাল দেন স্বামী রাজ। তখন তিনি হাসিমুখে সাংবাদিকদের বলেন, ‘আমরা তো সব সময় একসঙ্গেই ছিলাম।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট