,

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা সমাবেশের সাত দিন আগেই সমাবেশস্থলে শুয়ে পড়েন। এসব এখন কোথায় গেল? কোথায় গেল গণজোয়ার? বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে।’

আজ শনিবার দুপুরে উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এক তরফা মিথ্যাচার ও বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করছে না। বিএনপি করছে পদযাত্রা আর আমরা করছি শীতবস্ত্র বিতরণ।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়। জনগণ চাইলে আমরা জয়ী হব, না হলে ২০০১ সালের মতো বিদায় নেব। আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আওয়ামী লীগ পালানোর দল নয়। আমরা রাজপথে আছি এবং থাকব।’

তিনি বলেন, ৫৪ দলের ৫১ দফা, জগাখিচুড়ির ঐক্যজোট। জগাখিচুড়ি কর্মসূচি এদেশে কখনো সফল হবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসানসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না