,

কেঁদে মাঠ ছাড়লেন সানিয়া মির্জা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে চোখের জলে মাঠ ছাড়লেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস-এর ফাইনালে ব্রাজিলের জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের কাছে হেরে গেছেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। ৬-৭, ২-৬ সেটে হারল ভারতীয় জুটি।

এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার পর আরও একটি গ্র্যান্ডস্ল্যামের আশায় বুক বেঁধেছিল ভারত। কিন্তু সেই ম্যাচে হারের মধ্য দিয়ে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম শেষ করলেন সানিয়া মির্জা।
ম্যাচ পরবর্তী অনুষ্ঠানেও হারের বিষণ্ণ দৃশ্যের প্রতিফলন ঘটে। কান্নায় ভেঙে পড়েন ভারতীয় এ টেনিস তারকা। এ সময় এটিকে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম বলে সহ-খেলোয়াড় রোহান বোপান্নাকে ধন্যবাদ জানান এবং সেরা পার্টনার হিসেবে উল্লেখ করেন।

৩৬ বছরের সানিয়া জীবনে ডাবলসে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। এর মধ্যে সর্বশেষ ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন তিনি। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার।

২০০৩ সাল থেকে পেশাদার টেনিসে খেলছেন তিনি। এরপর টানা ১৯ বছর ধরে টেনিস খেলছেন তিনি। একক লড়াইয়েও সানিয়ার পরিসংখ্যান মন্দ নয়। ২০০৭ সালে টেনিস র‌্যাঙ্কিংয়ে ২৭তম অবস্থানে এসেছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট