,

সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

news-image

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ রাশেদ মামুন (৩১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১ টায় মক্কা নগরীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসী মোহাম্মদ রাশেদ মামুন কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, আজ মামুন দুপুরে নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে সৌদি মালিককে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। এ সময় ছাদ পরিমাপের সময় অসাবধানতাবশত পা পিছলে ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গাতে গুরুতর জখম হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে নিহত মোহাম্মদ রাশেদ মামুনের লাশ মক্কার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, নিহত মামুন গত ৮/৯ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, মা-বাবা, ভাই-বোন রেখে গেছেন।
এ দিকে তার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট