,

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাকিব ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়িডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডোমার থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে সোনারায় ইউনিয়নের একটি মাহফিল থেকে বাড়ি ফিরছিল ওই প্রতিবন্ধী কিশোরী। পথে রাকিব তাকে ধর্ষণ করেন। ওই প্রতিবন্ধী কিশোরী ভয়ে বিষয়টি প্রকাশ না করলেও তার আচরণে কিশোরীর মায়ের সন্দেহ হয়। পরে তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা প্রকাশ করে ওই কিশোরী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, কিশোরীর বাবা-মা ও ওই কিশোরী ডোমার থানায় এসে ধর্ষণের কথা জানালে মামলা রুজু করা হয়। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব ধর্ষণের কথা স্বীকার করেন। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা চলছে। আসামিকে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে পাঠান আদালত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট