,

খালেদা জিয়ার মুচলেকার দাবি ভিত্তিহীন: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে বেগম জিয়া মুক্ত হয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এমন দাবি ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচার, অপকৌশল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার জন্য তার ভাই ও বোন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেওয়া হয়েছে। তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শেখ সেলিমের এমন দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, এটা পুরোপুরিভাবে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট একটা কথা। শেখ সেলিম একটা কথা তৈরি করে ফেললেন, আর সেটা হয়ে গেল।

লিয়াজোঁ কমিটির বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘চলমান আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আলোচনা করেছি। এ ক্ষেত্রে আগের কর্মসূচিগুলো পর্যালোচনার পাশাপাশি পরবর্তী কর্মসূচি নির্ধারণেও আলোচনা হয়েছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকার এবং তাদের এজেন্টরা চলমান গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য নানাভাবে চেষ্টা করছে। জনগণকে আরও ঐক্যবদ্ধ করা এবং এই সরকারকে হটানোই আমাদের লক্ষ্য। এর বাইরে আমাদের আর কোনো চিন্তা নাই।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী ও নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা কর্মসূচিকে সামনে নিয়ে যেতে চাই। সেটাকে ধীরে ধীরে বিজয়ের জায়গায় পৌঁছাতে চাই। আন্দোলনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটি দলই আন্তরিক এবং তারা সবাই নিরলসভাবে চেষ্টা করছে। কীভাবে সেটা করা যায়, সে নিয়ে আলোচনা করেছি। সবাইকে আন্দোলনে আনার ক্ষেত্রে একটা উদ্যোগের বিষয়েও আলোচনা হয়েছে। ঐক্যটাকে আরও দৃঢ় করাই মূল উদ্দেশ্য। ঢাকা মহানগরে তৎপরতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। পদযাত্রায় আমরা সমর্থন করছি। আমরা আশাবাদী বিজয়ের পথে যাব।’

বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবং গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণ অধিকার পরিষদের নূরুল হক নুর অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১