,

ইমার্জেন্সি বিয়ে করলেন তারা!

news-image

বিনোদন প্রতিবেদক : রিকশায় ওঠা মাত্রই চাকা পাংচার হয়ে যায়। অপুর মনে হয়, সে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা প্রেমিক। যে তার প্রেমিকার দেওয়া একটি কথাও রাখতে পারে না। তিথি উত্তরার কাজী অফিসের সামনে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কতক্ষণ পর পরই কল। বন্ধুর কাছ থেকে সাইকেল ধার করে যাত্রা শুরু করে সে। এমনই সময় তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। আবার তিথির কল।

তার কাছে মনে হয়, জীবন নয় প্রেম এক দুই চাক্কার সাইকেল। বিয়েটা তাদের ইমার্জেন্সি দরকার। সময় মতো পৌছাতে না পারলে খবর আছে। এবার তো পড়ল মহা গ্যাঁড়াকলে। অসাবধানতাবশত তার সাইকেলে লেগে মফস্বল থেকে আসা তরুণী কেয়ার জামা ছিঁড়ে যায়। সে মেয়ে জরিমানা আদায় না করে অপুকে ছাড়বে না। ক্যাঁচাল দেখে এগিয়ে আসে মাস্তান গোছের ছেলে ফিটিং আব্বাস। নানা ঘটনার পর অবশেষে অপু-তিথির বিয়েটা হয়! আর সেসব গল্পই তুলে ধরা হয়েছে ‘ইমার্জেন্সি বিয়ে’ নাটকে।

জুয়েল এলিনের রচনায় এটি নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। নাটকের অপুর চরিত্রে ইরফান সাজ্জাদ আর তিথির ভূমিকায় দেখা যাবে তানিয়া বৃষ্টিকে।

নির্মাতা জানান, শুক্রবারের বিশেষ নাটক হিসেবে ‘ইমার্জেন্সি বিয়ে’ প্রচার হবে আগামীকাল রাত ৮টায় আরটিভিতে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট