,

কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন সাগরদীঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেকমত সিকদার। নির্বাচনী সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর ২৩ দিন কারাগারে ছিলেন তিনি।

গত মঙ্গলবার কারাগার থেকে মুক্ত হন হেকমত সিকদার। এরপর তার গ্রামের বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। এর আগে ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার তার লোকজন নিয়ে সাগরদীঘি বাজারে আনন্দ মিছিল করেন।

ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, ‘আমার পরিবারের কেউ জেল খাটেনি। আমিই প্রথম কারাগারে থেকেছি। তাই বাড়িতে আসার পর পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করে পবিত্র করেন।’

২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩টায় গুলিতে আব্দুল মালেক (৪৫) নামে বিএনপির এক নেতা নিহত হন। পরদিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ ঘটনায় চেয়ারম্যানকে আসামি করে মামলা করে নিহতের পরিবার।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে গত ১ জানুয়ারি গ্রেপ্তার করে আদালতে পাঠায় ক্রিমিনাল ইনভেস্টেগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট