,

গাজীপুরে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরের মৌচাকে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টার দিকে মৌচাকের জাতীয় স্কাউট মাঠে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

গত বৃহস্পতিবার মৌচাকের জাতীয় স্কাউট মাঠে শুরু হয়েছে জাম্বুরি। এই মুহূর্তে চলছে সমাপনী অনুষ্ঠানের মহড়া। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশ নিয়েছেন।

গাজীপুরের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌচাক জাতীয় স্কাউট জাম্বুরি মাঠ ও আশপাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর গাজীপুর সফর ঘিরে জাম্বুরি ময়দানসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত র্যাব, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট