,

টানা ৫ দিন দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : বায়ুদূষণে টানা পঞ্চম দিনের মতো শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ বুধবার সকাল ১০টা ১৮ মিনিটে দেখা যায়, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা।

১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ এবং শহরটির স্কোর ১৯৪। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৭০ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু রয়েছে পঞ্চম স্থানে। একই স্কোর নিয়ে দিল্লির অবস্থান ষষ্ঠ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে আসছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানায়।

বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১-১০০ মোটামুটি ধরা হয়। ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক, ২০১-৩০০-এর মধ্যে থাকলে একিউআই মাত্রাকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট