,

বাংলাদেশকে বিপদে ফেলবে না রাশিয়া, আশা পররাষ্ট্রমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘রাশিয়া বাংলাদেশকে কোনো বিপদে ফেলবে না বলে আশা করছি।’ আজ বুধবার সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানের পণ্যবাহী জাহাজ নিয়ে সরকারের মাথাব্যথা নেই। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজের কোনোটিই ভিড়তে দেবে না বাংলাদেশ।’

মন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের মালামাল দেশে আসবে, তবে দেরি হবে।’

এর আগে সংগঠনের নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান পররাষ্ট্রমন্ত্রী। পরে সংগঠনটির বিভিন্ন শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট