,

আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি: শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ঢাকাই সিনেমার দাপুটে চিত্রনায়িকা শাবনূর। একমাত্র ছেলে আইজান নেহান, মা, ভাই-বোনকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।

দেশ ছেড়ে দূরে থাকলেও আজকাল শাবনূরের দেখা মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকে শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন বিষয়ে লেখেন। দেন ভিডিও বার্তা।

গত বুধবার ফেসবুকে এক পোস্টে শাবনূর লিখেছেন, ‌‘আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি।’
তার এমন পোস্টে হতবাক অনেকেই। হঠাৎ কী হয়েছে জানতে শুভাকাঙ্ক্ষীরা তার পোস্টে মন্তব্য করছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি শাবনূর।

ফেসবুকে শাবনূরের পোস্ট
নীল অভ্র নামে একজন মন্তব্য করেছেন, ‘যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকত তবে আমি তোমায় অভিশাপ দিতাম, তুমি আমি হয়ে জন্মাও। তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। মহান আল্লাহ্ সহায় হন।’

পথিক সবুজ নামে এক ভক্ত কমেন্ট করেছেন, ‘আল্লাহ্ কি বলো? কী হইছে প্রিয় মানুষটার!’

এনাম রাজু লিখেছেন, ‘দুঃখজনক ব্যাপার-স্যাপার!’ ওমর আল ফারুক মন্তব্য করেছেন, ‘আল্লাহ সকল বিপদ থেকে মুক্ত রাখুন।’

হঠাৎ কী হয়েছে জানতে শাবনূরের কাছের মানুষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি। তবে তারা বলছেন তারাও বিষয়টা ফেসবুকে দেখেছেন।

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী।

পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে শাবনূরের অভিষেক হয়। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট