,

সংঘাত ও ক্ষমতা দখলকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সংঘাত, ক্ষমতা দখল, আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্টা হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। সেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার ব্রডব্র্যান্ড, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমরা উৎক্ষেপণ করেছি। ব্রডব্র্যান্ড লাইন আমরা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। আমরা মানুষকে সম্পূর্ণভাবে প্রযুক্তি শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

আজ বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বৃহস্পতিবার মৌচাকের জাতীয় স্কাউট মাঠে শুরু হয় জাম্বুরি। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশ নেন।

নিরাপত্তার বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌচাক জাতীয় স্কাউট জাম্বুরি মাঠ ও আশপাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত র‌্যাব, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট