সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন গ্লোব জয়ের পর অস্কারেও মনোনয়ন পেল ‘নাটু নাটু’

news-image

বিনোদন ডেস্ক : সদ্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতার পর এবার দক্ষিণ ভারতীয় ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’পেয়ে গেল অস্কার ২০২৩-এর মনোনয়নও।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে ৯৫তম অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন তালিকা। প্রকাশিত এই তালিকায় ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে সেরা পাঁচে মনোনয়ন পেয়েছে এসএস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা ‘আরআরআর’এর নাটু নাটু গানটি।

এ ছাড়াও ভারতের বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ অস্কারের ‘বেস্ট ডকুমেন্টরি ফিচার’ বিভাগে মনোনয়ন পেয়েছে। এর আগে এই তথ্যচিত্রটি কান চলচ্চিত্র উৎসবে সেরার শিরোপা জিতে নিয়েছিল।

এদিকে ‘সেরা বিদেশি ভাষা’র সিনেমা বিভাগে ফের একবার হতাশায় পুড়ল ভারত। চলতি বছর ভারতের পক্ষ থেকে অস্কারের আনুষ্ঠানিক এন্ট্রি ছিল গুজরাটি সিনেমা ‘ছেল্লো শো’ (দ্য লাস্ট ফিল্ম শো), পাশাপাশি স্বপ্ন ছিল ‘ট্রিপল আর’ নিয়েও। তবে দুটি সিনেমাই চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।

তবে ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার নমিনেশন জিতে নেওয়ায় উচ্ছ্বসিত ‘ট্রিপল আর’ টিম। তেলেগু গান হিসেবে এ যে তাদের কাছে বিরাট প্রাপ্তি। সিনেমাটির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে- ‘আমরা ইতিহাস গড়েছি’। সঙ্গে সংযোজন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ৯৫তম অস্কারের আসরে নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।’

আগামী ১২ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বার্ণাঢ্য আসর। শেষ হাসি হাসতে ‘নাটু নাটু’কে হারাতে হবে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’, ‘দিস ইজ লাইফ’-এর মতো জনপ্রিয় চারটি গানকে।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস