,

নতুন গান নিয়ে এলেন চিশতী বাউল

news-image

বিনোদন প্রতিবেদক : যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে’, ‘বেহায়া মন’সহ এমন বহু জনপ্রিয় গানের গায়ক চিশতি বাউল। ৩০ বছরেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত আছেন তিনি। আসল নাম শামসেল হক চিশতী হলেও সবাই তাকে চেনেন চিশতী বাউল হিসেবেই। দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হলেন এই গায়ক।

গানের শিরোনাম ‘ও দয়াল’। এর কথা ও সুর করেছেন এইচ এম নিপু। এটির সংগীতায়েজন করেছেন রানা আকন্দ। গতকাল সোমবার বিকেলে গানটি প্রকাশ হয় ‘চ্যানেল এইচএম’র ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে চিশতী বাউল বলেন, ‘গানটি দেহতত্ত্ব ভিত্তিক গান। এইচ এম নিপু অসাধারণ লিখেছেন ও সুর করেছেন। আমার মনে হয় নিপুর এই ভাবগাম্ভীর্যপূর্ণ লেখা আমার জনপ্রিয় সব গানের মতো সবার হৃদয়ে দাগ কাটবে।’

এইচ এম নিপু বলেন, ‘মৃত্যুর পর মানুষ কোন দেশে, কোন বেশে থাকে সেটা সবার অজানা- এই জগত সংসারে একদিন থাকবে না। “দয়াল কিসেরও লাগিয়া জমিনে পাঠাইয়া উপরে যাইবা নিয়া” কথাগুলো তুলে ধরা হয়েছে গানে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট