,

কাঁপতে কাঁপতে লোকটি মারাই গেল

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কমলাপুরে ফুটপাত থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে হৃদয় ও জাহিদ নামের দুই সুবিধাবঞ্চিত শিশু তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা জানায়, গতকাল শনিবার দিনগত রাত ২টার দিকে লাঠিতে ভর দিয়ে চলছিলেন ওই বৃদ্ধ। কিন্তু কমলাপুর রেলস্টেশনের ফুটপাত দিয়ে যাওয়ার সময় তিনি কাঁপতে কাঁপতে পড়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বলেন, ওই বৃদ্ধের মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃতের পরনে ছিল লুঙ্গি এবং ফুলহাতা শার্ট। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট