,

আদরের প্রেমে স্পর্শিয়া!

news-image

বিনোদন প্রতিবেদক : নাটক, সিনেমা বা বিজ্ঞাপনে কাজ করে সবার নজর কেড়েছেন চিত্রনায়ক আদর আজাদ। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। অন্যদিকে অর্চিতা স্পর্শিয়াও নাটকের পাশাপাশি সিনেমা, বিজ্ঞাপনে কাজ করে হয়েছেন প্রশংসিত। এবার এই দু’জনকে পাওয়া যাবে এক ফ্রেমে, ভালোবাসার গল্পে।

প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন আদর আজাদ। নাম ‘এখানে নোঙ্গর’। এতে সারেং রূপে ব্যতিক্রম চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। চরিত্রের নাম আলতামাস। ওয়েব ফিল্মে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেহেদী রনি।

আদর বলেন, ‘এর গল্পটি দারুণ। গতানুগতিক গল্প নয়। আলতামাস বছরে চার বার তার বালুর জাহাজ কাউখালিতে নোঙর করে। এই নোঙর ঘিরেই এগিয়ে যায় গল্প। এটা মূলত রোমান্টিক এবং ট্রাজেডি ঘরানার গল্প। সাধারণত ওয়েব ফিল্ম মানেই ডার্ক, থিলার, ক্রাইমের গল্প দেখা যায়। তবে এটি তার বিপরীত। দর্শকদের ভালো লাগার মতো একটি গল্প।’

স্পর্শিয়া বলেন, ‘এই ছবির গল্প এ সময়ের অন্যান্য ছবির থেকে অনেকটাই আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনি দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।’

নির্মাতা রনি বলেন, ‘গল্পটি মূলত নদী, মালবাহী জাহাজ এবং এর সঙ্গে যুক্ত কিছু চরিত্র নিয়ে। চেনাজানা গল্প থেকে বেরিয়ে একদম গ্রাম বাংলার দর্শকদের জন্য এটি নির্মাণ করেছি। যারা অভিনয় করছেন সবাই অনেক পরিশ্রম করছে। বিশেষ করে আদরের বেশ কিছু দৃশ্য ছিল নদীতে সাঁতার কাটা, বৃষ্টিতে ভেজা, প্রচণ্ড শীতের মধ্যে তাকে এই দৃশ্যগুলো করতে হচ্ছে। আশা করি, কাজটি সবার পছন্দ হবে।’

গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। আগামীকাল রোববার শুটিংয়ের জন্য ‘এখানে নোঙ্গর’র টিম যাচ্ছে বরিশাল অঞ্চলে। সেখানেই শেষ হবে পুরো ফিল্মের কাজ।

নির্মাতা জানান, ‘এখানে নোঙ্গর’ ওয়েব ফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইকবাল, হানিফ পালোয়ানসহ অনেকে। শিগগিরই এটি আরটিভি প্লাস অ্যাপে মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট