,

মদ পান না করায় সহপাঠীকে মারধর

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের লাহোরে একটি বেসরকারি স্কুলে এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে চার সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ওই স্কুলছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেছেন।

পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা ইমরান ইউনুস মামলা দায়ের করেছেন। তার মেয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী। সেখানে চারজন ছাত্রী তার মেয়েকে মারধর করে এবং ওই চারজনের একজনের হাতে ছুরিও ছিল। তারা ভুক্তভোগী মেয়েটির সঙ্গে অমানবিক আচরণ করেছে বলে উল্লেখ করা হয়।

ওই ছাত্রীর বাবা ইমরান ইউনুস জানান, তার মেয়ের উপর হামলার কারণ ওই চারজনের মধ্যে একজন মাদকাসক্ত এবং সে তার মেয়েকে মদপান করতে বলে। এ সময় তার মেয়ে মদপান করতে অস্বীকৃতি জানায়।

তিনি আরও জানান, ওই মেয়েদের মধ্যে একজন বক্সার। আর যারা এ ঘটনার ভিডিও করেছেন তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় তার মেয়ে ট্রমাট্রাইজড হয়ে পড়েছে এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি ও তার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলে জানান ইউনুস।

ওই অভিযোগপত্রে জানানো হয়, হামলাকারীরা ইউনুসের মেয়ের গলায় থাকা সোনার চেইন ও লকেট ছিনতাই করেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট