,

উন্নয়নের নামে জনগণকে বোকা বানাচ্ছে সরকার: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উন্নয়নের নামে জনগণকে বোকা বানাচ্ছে সরকার। আমরা ২৭ দফা প্রস্তাব দিয়েছি, নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে আওয়ামী লীগের অধীনে নয়। কারণ তারা কাউকে ভোট দিতে দেয় না। তাদের কথা হলো, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। আগামীতে এ রকম করতে দেওয়া হবে না।’

আজ শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আগে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তারা জোর করে বুকের ওপর বসে আছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান; আর ঘুঘুকে ধান খেতে দেওয়া হবে না। আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। সেই সঙ্গে জনগণের সরকার গঠন করা হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার সবকিছুর দাম বাড়িয়েছে। আপনাদের শীতে কষ্ট, ভাতের কষ্ট; চালের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছে। গ্যাসের দাম, ডালের দাম, বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্টে রেখেছে। গরিব মানুষ আরও গরিব হচ্ছে, আর তারা (ক্ষমতাসীনরা) ধীরে ধীরে ফুলছে। ব্যাংক ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করছে, যার স্যান্ডেল পরার ক্ষমতা ছিল না সে এখন গাড়িতে ঘুরছে, ১০ তলা বাড়ি করছে।’

কিছু বললেই সরকার মামলা দেয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে খারাপ বললে তারা মামলা দিয়ে দেয়। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। যদি কথা বলা না যায় তাহলে আমরা দেশকে স্বাধীন করেছিলাম কেন? আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। পাকিস্তান আমাদের সঙ্গে জুলুম করত আমরা তাদের বলেছি আসসালামু আলাইকুম। অথচ তাদের মতোই শাসন ব্যবস্থা কায়েম করছে আওয়ামী লীগ সরকার।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসনের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। হাজী সেলিমের জামিন হয়, ক্যাসিনো সম্রাটের জামিন হয়, ১৭ বছর কারাদণ্ড হওয়ার পর মোফাজ্জল হোসেন মায়া আওয়ামী লীগের বড় নেতা হয়ে ঘুরে বেড়ায়। অথচ সাবেক প্রধানমন্ত্রীর জামিন হয় না।’

এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক শরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না