,

টিআইবিকে অনুদান দেবে নেদারল্যান্ডস সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) অনুদান দেবে নেদারল্যান্ডস সরকার। আজ বৃহস্পতিবার ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসে এ সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এই প্রথম টিআইবিকে সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস।

টিআইবি জানায়, নেদারল্যান্ডসের পক্ষে চুক্তিতে সই করেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি মি. এ্যানে ভ্যান লিউয়েন এবং টিআইবির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) কোর স্টাউটেন, ফ্যাইনান্সিয়াল অফিসার য্যাসপের কোর্ট, ফার্স্ট সেক্রেটারি য্যাগার ফোকার্ট ও পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিপলোমেসির পলিসি অ্যাডভাইজার নামিয়া আখতার।

চুক্তির অধীনে টিআইবি ২০২২ সালের জানুয়ারি থেকে চলমান পাঁচ বছর মেয়াদি মূল প্রকল্প ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুয়ার্ডস ট্রান্সপ্যারেন্সি অ্যান্ড একাউন্টেবিলিটি (প্যাক্টা)’ বাস্তবায়ন করবে। চুক্তি অনুযায়ী নেদারল্যান্ডস এই প্রকল্পের জন্য টিআইবিকে প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা দেবে।

দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস ছাড়াও প্যাক্টা প্রকল্পে টিআইবিকে যৌথভাবে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও), দ্য সুইডিশ অ্যাম্বাসি ও সুইজারল্যান্ডের সুইস ডেভলপমেন্ট কোঅপারেশন (এসডিসি)।

প্যাক্টা প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখা। গবেষণানির্ভর অ্যাডভোকেসি ও অংশীজনদের সম্পৃক্ত করার পাশাপাশি প্রকল্পটি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা আরও বাড়ানো এবং তথ্য-উপাত্তনির্ভর কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে সুশাসনের ঘাটতি চিহ্নিত করে জনগণের সেবাপ্রাপ্তিকে আরও সহজ ও স্বচ্ছ করতে এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতে সহায়তা করবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না