শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

news-image

বাসস
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে এ তেল কেনা হবে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান বলেন, মন্ত্রিপরিষদ কমিটি শান সিং এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে প্রায় ২০০ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার বাণিজ্য মন্ত্রণালয়াধীন টিসিবির একটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সিসিজিপি ইটিসি অ্যাগ্রো প্রোসেসিং প্রাইভেট লিমিটেড, ভারত (স্থানীয় এজেন্ট: এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড, ঢাকা)’র কাছ থেকে ৭৩ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার টিসিবির আরেকটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

সভায় এইচইজিও, চায়না ও মীর আখতার, বাংলাদেশ এর কাছ থেকে ১ হাজার ৫৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের ‘এসএএসইসি ঢাকা-সিলেট করিডর রোড ডেভেলপমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০২ এর অধীনে পূর্তকাজের কেনাকাটার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে।

সভায় নূরানি কন্সট্রাকশন লিমিটেডের কাছ থেকে ২৩.২০ কোটি টাকা ব্যয়ের প্রজেক্ট প্যাকেজ নং-ডব্লিউডি-৫/২ এর অধীনে ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য নয়টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণের’ বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয়ের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত বিভাগের আরেকটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে।

সভায় বিইউসিজি, এনডিই এবং এইআরওএনইএসএস, বাংলাদেশের কাছ থেকে অতিরিক্ত ২৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার স্টেশনের উত্তর পাশে জেনারেল অ্যাভিয়েশন হ্যাঙ্গার, হ্যাঙ্গার অ্যাপ্রোন ও অ্যাপ্রোন নির্মাণে’র আওতায় পূর্তকাজের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান কর্র্তৃপক্ষের একটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ