,

কারাগারে বসেই এলএলএম পরীক্ষা দিলেন রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে থেকেই এলএলএম পরীক্ষা সম্পন্ন করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা সম্পন্ন করলেন। এর আগে তিনি লিখিত পরীক্ষায় অংশ নেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হয়ে কারাবন্দী আছেন রিজভী। গত ৪ জানুয়ারি তাকে পরীক্ষার অনুমতি দেন আদালত।

রিজভীর আইনজীবীরা জানান, রিজভী নিজেও একজন আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম করছেন।

রাজধানীর বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম করছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইম ইউনিভার্সিটির দুজন শিক্ষক প্রয়োজনীয় অনুষঙ্গ নিয়ে রাজধানীর কেরানীগঞ্জের কারাগারে যান। পরে তারা রিজভীর লিখিত ও মৌখিক পরীক্ষা নেন।

এদিকে, কারাবন্দী রিজভীর শরীর খুব একটা ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন তার স্ত্রী আঞ্জুমান আরা বানু। তিনি জানান, আগে থেকেই রুহুল কবির রিজভীর ঠাণ্ডাজনিত সমস্যা রয়েছে। কারাগারে তা আরও বেড়েছে। এই অবস্থায় নিয়মিত তাকে আদালতে আনা-নেওয়া করা হচ্ছে। ফলে শারীরিক জটিলতার আশঙ্কা রয়েছে। উন্নত চিকিৎসা জন্য অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী