,

জাতির সব সফলতা ধ্বংস করেছে আ. লীগ: খন্দকার মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির সব সফলতা আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও ছিন্নমূল শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে নির্বাসিত করেছে, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। মানুষের ভোটাধিকার নাই, মানবাধিকার নাই, লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, ‘জাতি গঠনে জিয়াউর রহমানের অসামান্য অবদান থেকে আজকের সমৃদ্ধ বাংলাদেশ। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, জিয়াউর রহমান সেখানে সফল। এ জন্য জিয়াউর রহমানকে ভয় পায় আওয়ামী লীগ। সেই ভয় থেকে ইতিহাস বিকৃতি করে জিয়াউর রহমানকে তার কৃতিত্ব থেকে দূরে রাখার চেষ্টা করছে সরকার।’

ছাত্রদলের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের নেতারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না