,

প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ ফুড ডেলিভারি বয়ের!

news-image

অনলাইন ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই যুবকের নাম রিজওয়ান (২৩)। তিনি ফুড ডেলিভারির কাজ করতেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ ডানুয়ারি হায়দরাবাদে খাবার দিতে গিয়ে গ্রাহকের পোষা কুকুর রিজওয়ানকে তাড়া করে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে তিনতলা থেকে নিচে ঝাঁপ দেন।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তার মৃত্যু হয়।

এ ঘটনায় কুকুরের মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ জানায়, রিজওয়ান গ্রাহকের দরজায় উপস্থিত হলে কুকুরটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তিনি রেলিং ডিঙিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন। তবে পা পিছলে নিচে পড়ে যান তিনি। এর জেরে মাথায় গুরুতর আঘাত পান রিজওয়ান। এরপর কুকুরের মালিক তাকে নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করেন।

পোষা কুকুরটি একটি জার্মান শেফার্ড বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, রিজওয়ান গ্রাহকের কাছে পার্সেলটি নিয়ে গেলে কুকুরটি ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তাকে ধাক্কা দেয়। কামড়ের ভয়ে প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন কিন্তু কুকুরটি তাকে তাড়া করলে তিনি ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাসপাতালে মৃত্যু হয় তার।

বানজারা হিলস থানার পরিদর্শক নরেন্দ্র জানান, কুকুরের মালিক শোভনার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোষা কুকুর ফুড ডেলিভারি বয়ের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট