,

সাজাপ্রাপ্ত আসামি রাখা বিএনপির নৈতিক অবক্ষয়: ইফতেখারুজ্জামান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ২৭ দফা ঘোষণায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা বলা হলেও তাদের নেতৃত্বের শীর্ষে আদালতের রায়ে সাজাপ্রাপ্তদের রাখাকে ‌‌‘সাংঘর্ষিক ও নৈতিক অবক্ষয়’ বলে আখ্যায়িত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, তাদের ২৭ দফা যেটা আছে, সেটা আসলে একটি উইশ লিস্ট। ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন না করে ভিন্ন চিত্রও হতে পারে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন এই মানবাধিকারকর্মী। তার কাছে বিএনপির ২৭ দফায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ও দলের নেতৃত্বে আদালতের রায়ে সাজাপ্রাপ্তদের রাখা প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘তারা (বিএনপি) দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আবার সাজাপ্রাপ্তদের দিয়ে দল পরিচালনা করছে। এটা সাংঘর্ষিক ও নৈতিক অবক্ষয়ের পরিচয়। সব দেশেই রাজনৈতিক পদ্ধতি হলো- যারা যখন ক্ষমতায় থাকে, তারা নিজেদের দণ্ডিত মনে করে না। প্রতিপক্ষ দুর্নীতি করে (বলে মনে করে)। আর যখন প্রতিপক্ষ ক্ষমতায় থাকে, তখনও তারাও এভাবে ভাবে। তারা (প্রতিপক্ষ) ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে বলে। এটা পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেরও রাজনৈতিক সংস্কৃতির অংশ।’

গেল ১৯ ডিসেম্বর টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন না করার নিয়ম চালুসহ বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বদলে ফেলতে ২৭ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছে বিএনপি। যেটিকে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বলছে দলটি।

ইফতেখারুজ্জামান বলেন, ‘যেহেতু আদালত থেকে তারেক রহমানের সম্পত্তি ক্রোকের কথা বলা হয়েছে ও খালেদা জিয়ার সাজা হয়েছে। এরপরও তারা দলের নেতৃত্বে রয়েছে। এটা তাদের দলের নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত।’

তিনি বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বা হচ্ছে, তারা নির্বাচনে যেতে পারবেন কি-না, সেটারও সুনির্দিষ্ট আইন আছে। আইনের দৃষ্টিতে যে সাজাপ্রাপ্ত, সে নির্বাচনে অংশ নিতে পারবে না ও জনপ্রতিনিধি হতে পারবে না। সে হিসেবে তারা তো ক্ষমতায় যেতে পারবে না।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী