,

পোখরায় বিমান বিধ্বস্ত : ৭২ আরোহীর মধ্যে ৬৮ জনের লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : নেপালের পোখরায় ৬৮ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ লাশ উদ্ধার করা হয়েছে।

নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রোববার সকালে বিমানটি পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। খবর কাঠমান্ডু পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে— ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতাউলা বলেছেন, ‘৬৮ যাত্রী ও চারজন ক্রু নিয়ে পোখরার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়ছে এবং সেখানে আগুনও জ্বলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট