,

বিশ্ব রেকর্ড গড়ল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকাকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। ওয়ানডে ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানে জয়ের বিশ্ব রেকর্ড। এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪০২ রান করে ২৯০ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান করে ২৭৫ রানের জয় পায় অস্ট্রেলিয়া। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯৯ রান করে ২৭২ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

রোববার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।

দলের হয়ে ১১০ বলে ১৩টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১৬৬ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৯৭ বলে ১১৬ রান করেন শুভমান গিল। ৪৯ বলে ৪২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৩২ বলে ৩৮ রান করেন শ্রেয়াস আইয়ার।

টার্গেট তাড়ায় মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামির গতি আর কুলদীপ যাবদের স্পিনে বিভ্রান্ত হয়ে ২২ ওভারে মাত্র ৭৩ রানেই অলআউট হয় শ্রীলংকা। ভারতের হয়ে ৪ উইকেট নেন সিরাজ। দুটি করে উইকেট নেন শামি ও কুলদীপ।

এই জয়ের মধ্য দিয়ে শ্রীলংকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। ভারত সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় শ্রীলংকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট