,

সরকারের অত্যাচারে বিএনপির আন্দোলনে অংশগ্রহণ বাড়ছে: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের অত্যাচার যত বাড়ছে, বিএনপির আন্দোলনে মানুষের অংশগ্রহণ ততই বাড়ছে।’ আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। ১০ দফা আদায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।’

আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। আগামী ১৭ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী