,

বিষপানের ১০ দিন পর কিশোরীর মৃত্যু

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে প্রেমে বাধা দেওয়ায় অভিমান করে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীর নাম শিরিন আক্তার (১৩)। সে ওই এলাকার রমজান শিকদারের মেয়ে ও ইন্দুরকানী সরকারী সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিরিন আক্তার স্কুলে যাতায়াতের পথে প্রতিবেশি শাহীন কাজীর ছেলে নবম শ্রেণির ছাত্র রুজাইন কাজীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে মেয়ের মা মেয়েকে গালাগালি ও মারধর করে। পরে মা ও পরিবারের গালমন্দ সহ্য করতে না পেরে গত ২ জানুয়ারি শিরিন ঘরে রাখা বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ওই ছাত্রীকে দুইদিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনদিন চিকিৎসার পর পরিবার খরচ চালাতে না পেরে বাড়িতে নিয়ে আসে। দুইদিন পর আবার অসুস্থ হয়ে পড়লে খুলনায় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করলে সেখানে তার অবস্থা অবনতি হলে গত বুধবার তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরে গতকাল রাতে ওই স্কুলছাত্রী মারা যায়।

এ ঘটনায় আজ শুক্রবার সকালে স্কুলছাত্রীর বাবা রমজান শিকদার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।

স্কুল ছাত্রী মা কোহীনুর বেগম বলেন, ‘আমার আর কিছু রইল না। শাহীন কাজীর ছেলে রুজাইনের জন্য আমার মেয়ে মারা গেছে।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, স্কুলছাত্রীর আত্মহত্যার প্রচেষ্টার অভিযোগে প্রেমিক রুজাইন কাজীসহ তার মা-বাবার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রুজাইন কাজীর মা রুমি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট