,

মৃণাল সেনের লুকে চঞ্চল চৌধুরী!

news-image

বিনোদন ডেস্ক : কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক তৈরি হচ্ছে টলিউডে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমার নাম-ভূমিকায় রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এরপরেই জানা গেছে সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। সম্প্রতি সৃজিতের ‘পদাতিক’ সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অমিতাভ বচ্চন। এরই মধ্যে সৃজিতের ‘পদাতিক’ সিনেমা নিয়ে টলিপাড়ায় আলোচনা, গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তা বোঝাই যাচ্ছে।

‘পদাতিক’ সিনেমাতে মৃণাল সেন হয়ে চঞ্চল চৌধুরীর লুক দেখে সিনেপ্রেমীরা একেবারে হতবাক। মৃণাল সেনের চেহারার সঙ্গে চঞ্চল চৌধুরীর অবিকল মিল খুঁজে পাচ্ছেন সবাই। প্রকাশ্যে এসেছে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষের লুকও। শুধু তাই নয়, মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তী।

কলকাতা চলচ্চিত্র উৎসবে আড্ডা দিতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তখনই সৃজিত জানিয়েছিলেন চঞ্চলের সঙ্গে কাজ করবেন তিনি। জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই সিনেমার শুটিং। সৃজিতের কথায়, অনেক বায়োপিক তৈরি করেছি। তবে মৃণাল সেনের বায়োপিক খুব বড় চ্যালেঞ্জ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন থেকে জানা যায়, সংবাদ মাধ্যমকে সৃজিত জানিয়েছেন,‘চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের মিল রয়েছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট