,

গাজীপুরে দুটি বাসে আগুন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন দিয়েছেন উত্তেজিত শ্রমিকরা। এ সময় কয়েকটি বাসে ভাংচুর চালান তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী গার্মেন্টস্ শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেন উত্তেজিত শ্রমিকরা। সেখানে তারা কয়েকটি গাড়িতে ভাংচুর করেন। তবে শ্রমিক নিহত হওয়ার খবরটি নিশ্চিত করা যায়।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট