,

মেয়াদ বাড়ল আইজিপির, পুলিশে নজির সৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। তাকে এ পদে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশে নজির সৃষ্টি করলেন তিনি।

আজ সোমবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তার অবসরোত্তর ছুটি ও তদন্ত সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১২ জানুয়ারি ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর ৬ (ছয়) মাস মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এর আগে কখনো পুলিশের কোনো আইজির চাকরির মেয়াদ বাড়ানো হয়নি। তাই দেড় বছরের জন্য চাকরির মেয়াদ বাড়ানোয় নজির সৃষ্টি করলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে পুলিশ বাহিনীর অবসরে যাওয়া কর্মকর্তাকে আইজি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগদানের নজির রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৮৬ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট