,

চিৎকার শুনে গিয়ে দেখেন, যুবকের পুরুষাঙ্গ কাটা

news-image

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে শাহীন আলম (২৬) নামের এক যুবক নিজের পুরুষাঙ্গ হারিয়েছেন বলে জানা গেছে। তবে ওই যুবকের পুরুষাঙ্গ হারানোর বিষয়টি ‘রহস্যেঘেরা’।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া এলাকায় ‘পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের’ ভিতরে এ ঘটনা ঘটে। ওই যুবক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই যুবক পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভেতরের একটি রুমে থাকেন। আজ রোববার তার কোনো ডিউটি ছিল না। তাই তিনি রুমেই ছিলেন। হঠাৎ নিজ রুমের বাথরুমের ভেতরে তার চিৎকার শুনে পাশের রুমের লোকজন ছুটে আসেন। তখন বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পুরুষাঙ্গ কর্তন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাময়িক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ওই যুবকের একাধিক সহকর্মীসহ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ ঘটনাটি সম্পর্কে কিছু জানায়নি।

এ বিষয়ে ওই যুবকের ভাই বলেন, ‘দুপুর ১২টার দিকে আমরা এ খবর পেয়েছি। আমরা ঢাকায় রওনা দিয়েছি। তবে আমার ভাই কীভাবে পুরুষাঙ্গ হারাল, সে ঘটনা এখনো জানতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের গত শনিবার এক বিকাশের দোকানে টাকা দেওয়া-নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। বিষয়টি আমরা ফোন করে সমাধান করি। এ ছাড়া তিন-চার মাস আগে শাহীন বিয়ে করেন। তবে বউয়ের সঙ্গে কোনো ঝামেলা নেই।’

বোয়ালমারী থানার (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘পুরুষাঙ্গ কেন কর্তন করা হয়েছে, সে বিষয়টি এখনো জানতে পারিনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে তিনি নিজেই এ কাজটি করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট