,

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের রোডমার্চে পুলিশের বাধা

news-image

নিজস্ব প্রতিবেদক : সাত দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে স্মারকলিপি দিতে রমনা কালীমন্দির থেকে রোডমার্চ শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ শনিবার টিএসসি হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে রোডমার্চ সামনে এগোতে দেয়নি পুলিশ।

জানা যায়, রমনা কালীমন্দির থেকে রোডমার্চ শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। রোডমার্চ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ আলোচনা হয়। এরপর রোডমার্চ সমাপ্ত করে দেওয়া হয়। এ সময় পরিষদের অন্যতম সভাপতি নিম চন্দ্র ভৌমিকের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

বিকেল ৩টা ৫০ মিনিটে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে রওনা দেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন রানা দাশ গুপ্ত, কাজল দেবনাথ, উষাতন তালুকদার, জয়ন্ত কুমার দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট