,

ইয়াবা নিয়ে সৌদি যাওয়ার পথে বিমানবন্দরে ধরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার পিস ইয়াবাসহ সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার বিকেলে বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হয়েছেন মো. রুবেল। তিনি চাঁদপুরের বাসিন্দা। তিনি সৌদি আরবে একটি ফুড কোম্পানিতে চাকরি করতেন।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আজ বিকেলে সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল রুবেলের। ছয় বছর সৌদি আরবে ছিলেন রুবেল। টিকটক অ্যাপে তিনি ভিডিও বানাতেন। সেই সুবাদে সেখানে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। মামুনই তাকে তিন লাখ টাকা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ থেকে সৌদিতে ইয়াবা পরিবহনের চুক্তি করেন।

তিনি জানান, বিমানবন্দরে রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তার লাগেজের ভেতরে লুকানো ইয়াবা জব্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট