সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ মা-ছেলের লাশ মিলল নিজ বাড়ির তালবদ্ধ ঘরে

news-image

গাজীপুর প্রতিনিধি : নিখোঁজের তিনদিন তালবদ্ধ ঘরে মিলল মা-ছেলের লাশ। খবর পেয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কওয়ে পশ্চিম খণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে।

নিহতরা হলো ওই গ্রামের মো. সিরাজ উদ্দিনের মেয়ে রুবিনা (২০), রুবিনার ছেলে জিহাদ (৬)। রুবিনা তার বাবার করে দেওয়া বাড়িতে স্বামী সন্তান নিয়ে থাকতেন। নিহতের স্বামী জুমন মিয়া (২৫) মুন্সিগঞ্জ এলাকার কুদ্দুছ মিয়ার ছেলে। তিনি তার বাবার সঙ্গে পার্শ্ববর্তী রঙ্গীলা বাজার এলাকায় ওয়ার্কসপে ব্যবসা করেন।

নিহতের বাবা সিরাজ মিয়া বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার মেয়ে রুবিনার বাড়ির মূল ফটক এবং ঘর তালাবদ্ধ ছিল। তার মোবাইল ফোন বন্ধ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে মা ছেলের সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার দুপুরে বড় বোন শেলিনা বাগির মূল ফটকের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে ঘর তালাবদ্ধ দেখতে পায়। ঘরের তালা ভেঙে ঘরের ভেতর বিছানার উপর মা-ছেলের লাশ দেখতে পায়।’

নিহতের বোন সেলিনা বলেন, ‘গত কয়েকদিন আগে আমার বোনের সঙ্গে তার স্বামী ঝগড়া করে তার বাবার বাসায় চলে যায়। স্ত্রীর কাছে আসতো না। তিনি অভিযোগ করে বলেন আমার বোনকে তার স্বামী পারিবারিক কলহের কারণে হত্যা করে থাকতে পারে।’

শ্রীপুর থানার পরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ দুটি ফুলে গেছে। ময়নাতদন্তের পর রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ জানা যাবে। লাশ উদ্ধার করে পরবর্তীকালে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী