,

মক্কার ইমামের ইমামতিতে জুমার নামাজ পড়লেন অর্ধ লাখ মুসল্লি

news-image

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ৯ম আন্তর্জাতিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের আজ শুক্রবারের জুমার নামাজে খুতবা দেন ও ইমামতি করেন পবিত্র মক্কা শরীফের মসজিদে রেফায়ীর খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রা’ফাত। জুমার নামাজে অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।

গতকাল ও আজ দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। সম্মেলনে আলোচক ছিলেন আল্লামা মুফতী ওমর ফারুক সন্দিপী, শায়েখ ফরিদ উদ্দিন আল মোবারক, আল্লামা খালেদ সাইফুল্লাহ, মুফতী আহমদ উল্লাহ, মুফতী শামীম মজুমদার, মুফতী ইলিয়াস বিন নাজিম, মুফতী ইউসুফ কাসেমী।

কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ানের সঞ্চালনায় সম্মেলনে অতিথি ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহবুব হোসেন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম, অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু।

জুমার নামাজে খুতবায় পবিত্র মক্কা শরীফের মসজিদে রেফায়ীর খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রা’ফাত মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন। অনুষ্ঠানের আকর্ষণ ছিলো ইরান থেকে আগত ক্বারী সাঈদ তুসীর ক্বেরাত তেলাওয়াত। এছাড়া ইসলামি সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট