,

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রেলস্টেশন এলাকা থেকে বাকপ্রতিবন্ধী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত কিশোরের নাম ও পরিচয় পাওয়া যায়নি।বৃহস্পতিবার  মরদেহ ময়নাতদন্তের জন্য  জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, গতকাল বুধবার (৪ জানুয়ারি) রাতে রেলস্টেশন এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্হানীয়রা জানায়, গতকাল বুধবার রাতে রেলস্টেশন এলাকায় কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ওই রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ভবঘুরে প্রকৃতির ছেলেটি কথা বলতে পারত না। বেশির ভাগ সময় সে স্টেশন এলাকায় ঘোরাফেরা করত। স্টেশনে ট্রেন দাঁড়ালে ভিক্ষা করতে।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য অজ্ঞাত কিশোরের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার নাম ও পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট