,

সোমালিয়ায় গাড়ি বোমা হামলা, একই পরিবারের আটজন সহ নিহত ৩৫

news-image

অনলাইন ডেস্ক: সোমালিয়ায় আল শাবাবের হামলায় বুধবার দুটি আত্মঘাতি গাড়ি বোমা হামলায় একই পরিবারের আট সদস্য সহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন।

সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, এটি মাহাস শহরে আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের সর্বশেষ হামলার ঘটনা ছিল। সরকারী বাহিনী এবং মিত্র গোষ্ঠী মিলিশিয়ারা গত বছর বিদ্রোহীদের তাদের দীর্ঘদিনের দখলে থাকা অঞ্চল থেকে সরিয়ে দেয়া শুরু করার পর এই হামলা চালানো হয়।

হিরশাবেল রাজ্যের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেন, ‘নিহতদের বেশিরভাগেই বেসামরিক নাগরিক। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।’

তিনি আরো বলেন, ‘একই পরিবারের আটজন মারা গেছে। বেঁচে আছে পরিবারটির মাত্র একজন শিশু। অন্য পরিবারগুলোও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে। দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অনেক বাড়িঘর পুড়িয়ে ছাই হয়ে গেছে।’

আল শাবাবের মিডিয়া অফিস একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেছে, এটি ‘ধর্মত্যাগী মিলিশিয়া এবং সৈন্যদের’ লক্ষ্য করে এই হামলা চালিয়ে। এবং নিহতের সংখ্যা ৮৭ বলে জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট