,

সুখবর দিলেন ফারিণ

news-image

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই একসঙ্গে দুই সুখবর দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একটি হচ্ছে, সুপারহিট কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’র বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। অন্যটি, তার প্রথম সিনেমার নতুন মুক্তির তারিখ জানিয়েছেন।

জানা গেছে, কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’র বাংলা ডাবিংয়ে কোরিয়ান অভিনেত্রী জুন জি-হিউনের চরিত্রের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। শিগগিরই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে সিরিজটি বাংলায় মুক্তি পাবে।

ফারিণ জানিয়েছেন, তার অভিনীত ভারতের পশ্চিমবঙ্গের অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ ভারতে মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি। এটি গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফারিণ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য।

দুটি খবর জানিয়ে ফারিণ বলেন, ‘প্রথমবার অন্যের জন্য ডাবিং করলাম। দারুণ অভিজ্ঞতা। ‘আরও এক পৃথিবী’ সিনেমার মুক্তি নিয়েও ভীষণ উচ্ছ্বসিত। ইচ্ছা আছে সিনেমার প্রচারণায় কলকাতা যাওয়ার।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট